চলতি বছর ৮ সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে কন্যাসন্তানকে ঘরে এনেছেন তিনি। প্রায় দু’মাস পর সন্তানের নাম প্রকাশ্যে আনলেন তাঁরা। পাশাপাশি শেয়ার করলেন মেয়ের প্রথম ঝলক। সোশ্যাল মিডিয়ায় রণবীর-দীপিকা জানালেন, তাঁদের মেয়ের নাম ‘দুয়া পাড়ুকোন সিং’। ‘দুয়া’ শব্দের আক্ষরিক অর্থ ‘প্রার্থনা’। বহু প্রার্থনার পর কন্যাসন্তান পেয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। দীপাবলির মরশুমে তারকা দম্পতি মেয়ের নাম প্রকাশ্যে আনলেন বলে খুশি অনুরাগীরা। সম্প্রতি মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন বরুণ ধাওয়ানও। তাঁর মেয়ের নাম ‘লারা’।



