জীবনে যতটুকু অর্জন করতে পেরেছেন, সবটাই মায়ের জন্য। সকলের সামনে এই অকপট স্বীকারোক্তি করলেন বর্ষীয়ান অভিনেত্রী হেমামালিনী। তাঁর মা জয়া চক্রবর্তীর জন্মদিনে পুরনো ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন তিনি। হেমা লিখেছেন, ‘আমার জন্য মা যা করেছে, তাতে ধন্যবাদ কম পড়বে। মায়ের জন্মদিন সেলিব্রেট করতে কখনও ভুল হয় না আমার। মায়ের ব্যক্তিত্বই এমন ছিল যে, যাঁর সঙ্গেই দেখা হতো, তিনি খুশি হতেন। আমার কেরিয়ার তৈরি করে দিয়েছিলেন মা।’ পেশায় জয়া ছিলেন প্রযোজক তথা কস্টিউম ডিজাইনার। ‘ড্রিম গার্ল’, ‘স্বামী’, ‘দিললাগি’র মতো ছবিতে কাজ করেছিলেন তিনি। ২০০৪-এ মাকে হারান হেমা। জন্মদিনে যেন আরও বেশি করে মাকে মনে পড়ে তাঁর।



