Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মারা গেলেন পক্ষাঘাতে আক্রান্ত বৃদ্ধ, পরিবারকে ঘর বানিয়ে দিল পঞ্চায়েত

মারা গেলেন পক্ষাঘাতে আক্রান্ত বৃদ্ধ, পরিবারকে ঘর বানিয়ে দিল পঞ্চায়েত
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: পক্ষাঘাতে আক্রান্ত বৃদ্ধকে মাথা গোঁজার জন্য ঘর বানিয়ে দিল দোমোহনি-২ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। সেই দুপুরে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই বৃদ্ধ। সোমবার এই খবর জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক সীতেশ বর। মৃতের নাম খগেন রায় (৯০)। রবিবার পক্ষঘাতে আক্রান্ত ময়নাগুড়ির দোমোহনি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বৃদ্ধকে চিকিৎসার ব্যবস্থা করেছিল প্রশাসন। খগেন রায় পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বাড়িতে পড়েছিলেন। সেই খবর পেয়ে শনিবার তাঁর বাড়ি গিয়েছিলেন আইসি সুবল ঘোষ। তিনি সমস্ত বিষয় বিডিও প্রসেনজিৎ কুণ্ডুকে জানিয়েছিলেন। সেই মোতাবেক রবিবার স্বাস্থ্য আধিকারীকে নিয়ে তাঁর বাড়ি যান বিডিও। খগেন রায়ের পরিবারের বেশ কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন। ব্লক প্রশাসন জানিয়েছিল, তাঁরা যাতে সরকারি সুবিধা পান, সেই প্রচেষ্টার শুরু হচ্ছে। তৃণমূলের ময়নাগুড়ি এক ব্লক সভাপতি মনোজ রায় জানিয়েছিলেন, জরাজীর্ণ বাড়িটি মেরামত করে দেওয়া হবে। তাদের পরিবার জানিয়েছিল, বৃদ্ধ বার্ধক্য ভাতা পান। এছাড়া পরিবারের সদস্যরা এখনও অন্য প্রকল্পে আবেদন করেননি। সে কারণেই কোনও সরকারি সুবিধা তারা পান না।  মনোজ বলেন, আপাতত একটি ঘর বানিয়ে দেওয়া হল। শৌচালয় তৈরি করে দেওয়া হচ্ছে। 
Advertisement
বিডিও বলেন, সেই পরিবার যেন সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পায়, সেই কাজ আমরা শুরু করেছি। ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, ওঁর বেডসোল হয়ে গিয়েছিল। রবিবার বৃদ্ধকে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। সোমবার তিনি মারা যান।
Advertisement
সম্পর্কিত সংবাদ