Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মায়ের বকুনি, গলায় ফাঁস ছাত্রীর 

মায়ের বকুনি, গলায় ফাঁস ছাত্রীর 
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছর (২০২৬) মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল কসবা থানা এলাকার শরৎ ঘোষ গার্ডেন রোডের বাসিন্দা এক ছাত্রীর। বাড়িতে বাবা, মা ও ভাই রয়েছে তার। পুলিস জানিয়েছে, সম্প্রতি সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তার জেরে পড়াশোনায় উদাসীন হয়ে পড়ে ১৬ বছরের ছাত্রী। রবিবার গভীর রাতে বন্ধুর বাড়ি থেকে ফেরত আসে সে। তার জেরে বকাবকি করেন মা। সোমবার সকালে ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। তাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। যদিও ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ