Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিবর্তন যাত্রায় বালুরঘাটে মেডিকেল কলেজের আশ্বাস দিলেন এমপি সুকান্ত

গত লোকসভার থেকে এবারের বিধানসভা ভোটে আর ২২ লক্ষ ভোট বেশি পেলেই রাজ্যে পরিবর্তন হবে। ক্ষমতা দখল করবে বিজেপি।

পরিবর্তন যাত্রায় বালুরঘাটে মেডিকেল কলেজের আশ্বাস দিলেন এমপি সুকান্ত
  • ৮ মার্চ, ২০২৬ ১০:০৩
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: গত লোকসভার থেকে এবারের বিধানসভা ভোটে আর ২২ লক্ষ ভোট বেশি পেলেই রাজ্যে পরিবর্তন হবে। ক্ষমতা দখল করবে বিজেপি। পরিবর্তন সংকল্প যাত্রায় কর্মীদের চাঙ্গা করতে এই টোটকা দিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেই সঙ্গে সুকান্তর দাবি, বালুরঘাটে মেডিকেল কলেজ হবে। কুমারগঞ্জে রেলের চাকা ঘুরবে। নিয়োগ সহ নানা প্রতিশ্রুতি শোনা গেল বিজেপির পরিবর্তন যাত্রায়। 

Advertisement

এসআইআরের পর কীভাবে ক্ষমতায় আসবে বিজেপি? তা পরিসংখ্যানের মাধ্যমে বুঝিয়ে দেন কর্মীদের। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত বলেন, গত লোকসভা নির্বাচনে বিজেপির থেকে ৪৩ লক্ষ বেশি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারে তৃণমূলকে হারাতে ২২ লক্ষের বেশি ভোট পেলেই হবে। এদিকে, এসআইআরে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। যার অধিকাংশ তৃণমূল ছাপ্পা দিয়ে ক্ষমতায় এসেছিল। এবারে আর তা হবে না। ২২ লক্ষ বেশি ভোট পেলেই বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। 
শনিবার গঙ্গারামপুর থেকে পরিবর্তন যাত্রা শুরু হয়। সেখানে সুকান্ত ছাড়াও ছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু, রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। গঙ্গারামপুর থেকে পরিবর্তন যাত্রা ফুলবাড়ি যায়। সেখান থেকে পতিরাম হয়ে বালুরঘাটে আসে। এরপর তপনে হয়ে মালদহের উদ্দেশে রওনা দেয় পদ্মের রথ। 
সংকল্প সভায় সুকান্ত বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বালুরঘাটে সর্বপ্রথম মেডিকেল কলেজ তৈরি করা হবে। ডিসেম্বরের মধ্যে রাজ্যে সব শূন্যপদে নিয়োগ করা হবে। একই সঙ্গে তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার। তখন মা বোনেদের ৩ হাজার টাকা করে দেওয়া হবে। 
যদিও বিজেপির পরিবর্তন যাত্রাকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, এই পরিবর্তন যাত্রা যেখানে যাচ্ছে সেখানেই ফ্লপ হয়ে যাচ্ছে। কোথাও মানুষ পাচ্ছে না বিজেপি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ