Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সংগঠনে রদবদল তৃণমূলের, সাংসদ-বিধায়ক যুব শাখার জেলা সভাপতির দায়িত্বে

শাখা সংগঠনগুলিতে একাধিক রদবদল আনল তৃণমূল। শনিবার দলের তরফে মহিলা, যুব এবং আইএনটিটিইউসির জেলা সভাপতিদের নাম প্রকাশ করা হয়।

সংগঠনে রদবদল তৃণমূলের, সাংসদ-বিধায়ক যুব শাখার জেলা সভাপতির দায়িত্বে
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: শাখা সংগঠনগুলিতে একাধিক রদবদল আনল তৃণমূল। শনিবার দলের তরফে মহিলা, যুব এবং আইএনটিটিইউসির জেলা সভাপতিদের নাম প্রকাশ করা হয়। তৃণমূলের যুব শাখার ক্ষেত্রে দেখা গিয়েছে, নদীয়ার রানাঘাটে সাংগঠনিক জেলায় যুব সভাপতি করা হয়েছে মুকুটমণি অধিকারীকে। বর্তমানে তিনি বিধায়ক রয়েছেন। বিজেপি থেকে তৃণমূলে আসেন তিনি। পরবর্তীতে উপ নির্বাচনে জিতে বিধায়ক হন। এবার পেলেন জেলা যুব সভাপতির দায়িত্ব। 

Advertisement

এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন সাংগঠনিক জেলায় তৃণমূলের যুব সভাপতি করা হয়েছে বাপি হালদারকে। তিনি বর্তমানে মথুরাপুরের সাংসদ। এক্ষেত্রে তৃণমূলের বক্তব্য, পারফরম্যান্স এবং সাংগঠনিক পরিসরে যাঁরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন, তাঁদেরই ওই পদ দেওয়া হয়েছে। 
এছাড়াও শাখা সংগঠনগুলিতে জেলার ক্ষেত্রে প্রচুর সংখ্যক নতুন মুখকে সামনে আনা হয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে নতুন মুখের উপর জেলায় বাড়তি গুরুত্ব দিয়েছে তৃণমূল।

Advertisement
সম্পর্কিত সংবাদ