Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাংসদ তহবিলের টাকা দ্রুত কাজে লাগাতে হবে: সুন্দরবন উন্নয়নমন্ত্রী

সাংসদ তহবিলের টাকা দ্রুত উন্নয়নের কাজে লাগাতে হবে, বলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। বিস্তারিত জানুন।

সাংসদ তহবিলের টাকা দ্রুত কাজে লাগাতে হবে: সুন্দরবন উন্নয়নমন্ত্রী
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: সাংসদ তহবিলের টাকা ফেলে রাখা যাবে না। তা দ্রুত উন্নয়নের কাজে লাগাতে হবে। শাসক-বিরোধী একসঙ্গে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া বর্ষার আগে দ্রুত দুর্বল নদীবাঁধও মেরামত করতে হবে। এমনই নির্দেশ দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। শনিবার বিকালে মথুরাপুর ২ নম্বর ব্লক অফিসে যান মন্ত্রী। সেখানে প্রশাসন ও সেচদপ্তরের আধিকারিকদের এই নির্দেশ দেন তিনি। পাশাপাশি, সন্ধ্যায় রায়দিঘির কুমড়োপাড়া এলাকায় দুর্বল নদীবাঁধ পরিদর্শন করেন। দ্রুত তা মেরামতের নির্দেশ দেন। সেচদপ্তরের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেন। অন্য বাঁধগুলিও তিনি পরে পরিদর্শন করবেন বলে জানান।

Advertisement

এদিন রায়দিঘির মথুরাপুর ২ নম্বর ব্লকে পানীয় জল পরিষেবা, রাস্তাঘাট, নিকাশি অবস্থা নিয়েও আলোচনা করেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী। ছিলেন বিডিও স্বরূপ ভট্টাচার্য সহ অন্যরা। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের মন্ত্রী নির্দেশ দেন, উন্নয়নের কাজে গাফিলতি নয়। কাজ ফেলে রাখা যাবে না। পঞ্চায়েতের প্রতিনিধিদের মন্ত্রী বলেন, উন্নয়নের টাকা এলাকায় উন্নয়নেই ব্যয় করতে হবে। তাঁর রিপোর্ট জমা দিতে হবে। যেখানে পানীয় জলের সমস্যা আছে সেখানে জরুরি ভিত্তিতে ডিপ টিউবকল বসাতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ