Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ার লোটো গ্রামে ময়াল উদ্ধার

নাইলনের জালে জড়িয়ে যাওয়া একটি ময়াল সাপ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা। রবিবার সকালে পুরুলিয়া কংসাবতী দক্ষিণ বন বিভাগের মানবাজার রেঞ্জের লোটো গ্রাম থেকে সাপটি উদ্ধার হয়।

পুরুলিয়ার লোটো গ্রামে ময়াল উদ্ধার
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানবাজার: নাইলনের জালে জড়িয়ে যাওয়া একটি ময়াল সাপ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা। রবিবার সকালে পুরুলিয়া কংসাবতী দক্ষিণ বন বিভাগের মানবাজার রেঞ্জের লোটো গ্রাম থেকে সাপটি উদ্ধার হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন লোটো প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি নাইলনের জালে কোনওভাবে জড়িয়ে যায় সাপটি। সকালে গ্রামবাসীরা দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন। খবর পেয়ে মানবাজার রেঞ্জের কর্মীরা গিয়ে জাল কেটে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। মানবাজার রেঞ্জ অফিসার বিনয় মাহাতো জানান, প্রাথমিক চিকিৎসার পর সুস্থ থাকায় সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে সাপটি ১০ ফুটের মতো লম্বা ছিল। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ