Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মাদ্রিদ ডার্বি হেরে রেফারিকে দুষলেন মরিনহো, গোড়ালিতে চোট, ভারতের বিরুদ্ধে অনিশ্চিত ভালভার্দে

পূর্ণশক্তির দল নিয়ে প্রথমবারের জন্য ভারতের মাটিতে খেলতে আসছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। আগামী ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্লু টাইগার্সের মুখোমুখি হবে ডিয়েগো ফোরলান ব্রিগেড।

মাদ্রিদ ডার্বি হেরে রেফারিকে দুষলেন মরিনহো, গোড়ালিতে চোট, ভারতের বিরুদ্ধে অনিশ্চিত ভালভার্দে
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: পূর্ণশক্তির দল নিয়ে প্রথমবারের জন্য ভারতের মাটিতে খেলতে আসছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। আগামী ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্লু টাইগার্সের মুখোমুখি হবে ডিয়েগো ফোরলান ব্রিগেড। তবে তার আগেই ধাক্কা খেল লাতিন আমেরিকার দেশটি। রবিবার মাদ্রিদ ডার্বিতে বাঁ গোড়ালিতে গুরুতর চোট পান ফেডেরিকো ভালভার্দে। ফলে আসন্ন ফিফা ফ্রেন্ডলিতে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সোমবার রিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে, ভালভার্দের চোটের জায়গা এখনও ফুলে রয়েছে। তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তাঁকে  ২-৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’ ফলে আসন্ন ফিফা ফ্রেন্ডলির পাশাপাশি রিয়ালের হয়েও বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। 

Advertisement

এদিকে, রবিবার ওয়ান্ডা মেট্রোপলিটানোয় মাদ্রিদ ডার্বিতে হারের পর সরাসরি রেফারিং নিয়ে আঙুল তোলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ছবির প্রিন্ট আউট নিয়ে হাজির হন তিনি। সেখানে ম্যাচে দু’টি চোটের মুহুর্ত সাংবাদিকদের সামনে তুলে ধরে। এক, বেলিংহ্যামকে করা কুটি রোমেরোর ট্যাকল, অপরটি কাঙ্গ-ইন লি’র চ্যালেঞ্জে বাঁ গোড়ালিতে গুরুতর চোট পান ভালভার্দে। রিয়াল শিবিরের দাবি, দু’টি ক্ষেত্রেই লাল কার্ড দেখানো উচিত ছিল রেফারি মিগুয়েল ওর্টিজ আরিয়াসের। তবে তিনি উভয় ক্ষেত্রেই হলুদ কার্ড দেখান। অথচ ম্যাচের দ্বিতীয়ার্ধে ডিয়ান হুইসেনকে প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভারের সাহায্য নিয়ে লাল কার্ড দেখান রেফারি। ফলে বাকি ম্যাচটা ১০ জনে খেলে রিয়াল। অথচ আতলেতিকো ফুটবলারদের ট্যাকলের ক্ষেত্রে নেওয়া হয়নি প্রযুক্তির ব্যবহার। এই নিয়েই রেফারিকে একহাত নেন মরিনহো। তিনি বলেন, ‘সাংবাদিক বৈঠকে আর নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। কারণ এই ছবি সব কথা বলেছে। ম্যাচে আমাদের ফুটবলারকে লাল কার্ড দেখানো হল। অথচ প্রতিপক্ষ দু’টি ক্ষেত্রে পার পেয়ে গেল। এই পক্ষপাত মানা অসম্ভব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ