Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

মায়ের প্রেমিককে কুপিয়ে খুন, বুকে পা রেখে পুলিশকে ফোন

পুরানো রাগের প্রতিশোধ নিতে শত্রুকে কুপিয়ে খুন। মৃতদেহের বুকে পা রেখে পুলিশকে ফোন করল অভিযুক্ত নিজেই। দেখে হবে মনে যেন সিনেমার শ্যুটিং চলছে।

মায়ের প্রেমিককে কুপিয়ে খুন,  বুকে পা রেখে পুলিশকে ফোন
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

বেঙ্গালুরু: পুরানো রাগের প্রতিশোধ নিতে শত্রুকে কুপিয়ে খুন। মৃতদেহের বুকে পা রেখে পুলিশকে ফোন করল অভিযুক্ত নিজেই। দেখে হবে মনে যেন সিনেমার শ্যুটিং চলছে। তবে বাস্তবেই এমনটা হয়েছে কর্ণাটকের বেলাগাভি জেলার সাভাদাত্তি এলাকার হুলিকাট্টি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত এরাইয়া মথাপাতি রাস্তার মাঝে বাসাপ্পা হোসমানি (৫১) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে দীর্ঘ ১০ বছরের পুরানো প্রতিশোধের কাহিনি। অভিযোগ, ২০১৬ সালে বাসাপ্পা এরাইয়ার মায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। পরে দু’জনে পালিয়ে যান। ঘটনায় মাথাপাতি পরিবার ভেঙে যায়। পুলিশের অনুমান, পরিবারের অপমান মানতে পারেনি এরাইয়া। দীর্ঘদিন ধরে বাসাপ্পার ফেরার অপেক্ষায় ছিল সে। রীতিমতো পরিকল্পনা করেই সোমবার নিজের উদ্দেশ্য সফল করে এরাইয়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ