Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

একমাত্র সম্বল ছেলেকে হারিয়ে দিশাহারা, এখন সংসার চলবে কী করে, প্রশ্ন মায়ের

একমাত্র সম্বল ছেলেকে হারিয়ে দিশাহারা, এখন সংসার চলবে কী করে, প্রশ্ন মায়ের
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: স্বামীর মৃত্যুর পর ছেলেই ছিল তাঁর একমাত্র সম্বল। হাওড়ার আলমপুরে থার্মোকলের গোডাউনের আগুন সেই ছেলেকেও কেড়ে নেওয়ায় এখন দিশাহারা অবস্থা তাপসী হাজরার। শনিবার আগুনে ঝলসে গিয়ে মৃত্যু হয় ছেলে সৌমেনের (১৮)। তাপসীদেবীর বাড়ি উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের তুলসীবেড়িয়া গ্রামে। ওই রাতেই তাঁর বাড়িতে এসে দুঃসংবাদ শুনিয়ে এসেছেন উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিডিও অভিজ্ঞা চক্রবর্তী ও স্থানীয় পঞ্চায়েতের প্রধান মহসিন মোল্লা। একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুর পর বৃদ্ধ মা-বাবাকে নিয়ে কীভাবে সংসার চালাবেন তাপসীদেবী, সেই চিন্তাই গ্রাস করেছে তাঁকে। স্বজন হারানোর জ্বালা তাঁর এই প্রথম নয়, আট বছর আগে মেয়ের মৃত্যুর পর সেই শোকে প্রলেপ পড়তে না পড়তেই বছর দুয়েক আগে মারা যান তাঁর স্বামী। তারপর থেকে ‘নাবালক’ ছেলে সৌমেনই সংসারের হাল ধরেছিল। আঠারো বছর হতে না হতেই থার্মোকলের গোডাউনের অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে তাঁকে। সংসারের তিন নিউক্লিয়াসকে হারিয়ে এখন কার্যত একা তাপসীদেবী। 

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সৌমেন এক ঠিকাদারের অধীনে কাজ করতেন। দিন পনেরো আগেই তিনি আলমপুরের থার্মোকলের গোডাউনে কাজে যোগ দেন। এলাকাবাসীর বক্তব্য, শনিবার দুপুরে খাওয়ার পর দুই বন্ধু ঘুমিয়ে ছিলেন। বিকেল ৩টে নাগাদ তাঁরা ঘুম থেকে উঠে চা খাবেন বলে বাইরে যাওয়ার প্ল্যান করেন। সৌমেনের ওই বন্ধু একটু আগে বেরিয়ে গেলেও তিনি বেরতে দেরি করেন। সময়ের সেই ফারাকেই আগুন গ্রাস করে গোডাউনকে। সৌমেনের মৃত্যুতে গোটা পরিবার বিপাকে পড়েছে। তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিন মোল্লা বলেন, খুবই দুঃখজনক ঘটনা। আমরা এই পরিবারের পাশে থাকব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ