Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে ক্ষেপণাস্ত্র হামলা মস্কোর, পাল্টা দিল কিয়েভও

আচমকাই আজ, রবিবার রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ চরম মাত্রায় পৌঁছে গিয়েছে।

ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে ক্ষেপণাস্ত্র হামলা মস্কোর, পাল্টা দিল কিয়েভও
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০৯
Prefer us on Google

মস্কো ও কিয়েভ, ৭ সেপ্টেম্বর: আচমকাই আজ, রবিবার রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ চরম মাত্রায় পৌঁছে গিয়েছে। এদিন সকাল থেকেই হামলা পাল্টা হামলা পর্ব চলছে মস্কো ও কিয়েভের মধ্যে। দুই দেশের যুদ্ধপরিস্থিতি নিয়ে এখনও আলোচনা চলছে। কখনও আমেরিকা, কখনও ইউরোপীয় ইউনিয়ন আবার কখনও ভারত। বিভিন্ন দেশ চাইছে মস্কো ও কিয়েভের মধ্যে এই দীর্ঘকালীন সংঘাত থামুক। কিন্তু দুই দেশের রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিন ও ভলদোমির জেলেনস্কি কিছুতেই থামছেন না। এর মাঝে আজ, রবিবার ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালিয়েছে রাশিয়া। যার মধ্যে রয়েছে ইউক্রেনের মন্ত্রিসভার ভবন সহ একাধিক সরকারি ভবন। মস্কোর ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে চারজনের। জখম বহু। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

Advertisement

২০২২ সাল থেকে যুদ্ধ চললেও এই প্রথম ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের একাধিক বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে মস্কোর হামলায়, জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া ভ্যারিডেঙ্কো। পাল্টা রাশিয়ার ব্রায়েনস্ক প্রদেশের দ্রুঝবার জ্বালানি তেলের পাইপলাইনে ক্ষেপণাস্ত্র ছুড়েছে জেলেনস্কির দেশ। ইউক্রেনের সেনা, মূলত টার্গেট করছে রাশিয়ার বিদ্যুৎ উৎপাদনকারী স্থানগুলিতে। 

সম্পর্কিত সংবাদ