Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বর্ষা উদযাপন

কনিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট নিবেদিত ‘বর্ষা শান্তিনিকেতন’ শীর্ষক এক মনোজ্ঞ অনুষ্ঠান সম্প্রতি শিশির মঞ্চে অনুষ্ঠিত হল।

বর্ষা উদযাপন
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কনিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট নিবেদিত ‘বর্ষা শান্তিনিকেতন’ শীর্ষক এক মনোজ্ঞ অনুষ্ঠান সম্প্রতি শিশির মঞ্চে অনুষ্ঠিত হল। ২০২০ সালে গঠিত এই ট্রাস্টের উদ্দেশ্য কনিকা (মোহর) বন্দ্যোপাধ্যায়ের গানের শৈলীকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু বর্ষা। শান্তিনিকেতনে এই বর্ষার আলাদা গুরুত্ব রয়েছে। যা কবির বিভিন্ন লেখার মধ্যে দেখতে পাওয়া যায়। এই অনুষ্ঠানে বর্ষার গানের সঙ্গে বর্ষণমুখর শান্তিনিকেতন ও গুরুদেবের কথায়, গানে, আলাপচারিতায় বর্ণিত হয়। সমবেত কণ্ঠে ‘বিশ্ব বীনা রবে’ গানটি গেয়ে তিন শিল্পী (রঞ্জিনী মুখোপাধ্যায়, প্রিয়ম মুখোপাধ্যায় ও ঋতপা ভট্টাচার্য) অনুষ্ঠানের সূচনা করেন। এরপর ক্রমবিন্যাসে কুড়িটি রবীন্দ্রসঙ্গীত ও তার সঙ্গে কখনও লিপিকার ‘মেঘলাদিনে’ বা ‘মেঘদূত’- এর অংশবিশেষ আবার কখনও শিল্পীদের নিজস্ব শান্তিনিকেতন-স্মৃতিকথনের অনুষঙ্গে পরিবেশিত গান শ্রোতাদের মুগ্ধ করে। রঞ্জিনীর একক কণ্ঠে পরিবেশিত ‘আজ শ্রাবণের পূর্ণিমাতে’, ‘নীলাঞ্জন ছায়া’, প্রিয়মের গাওয়া ‘যেতে যেতে একলা পথে’, ঋতপার কণ্ঠে ‘আমি শ্রাবণ আকাশে ওই’ গানগুলি প্রশংসনীয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ