Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এপ্রিল নয় আজ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এসআইআর এর বিরুদ্ধে কলকাতার মেট্রো চ্যানেলে গতকাল থেকে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই ধরনা মঞ্চ থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি

এপ্রিল নয় আজ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ৭ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

কলকাতা, নিজস্ব প্রতিনিধি:  এসআইআর এর বিরুদ্ধে কলকাতার মেট্রো চ্যানেলে গতকাল থেকে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই ধরনা মঞ্চ থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি। আজ থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের টাকা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

তিনি জানান, 'প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। তবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নির্ধারিত সময়ের আগেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, আজ থেকেই প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে'। 

২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে প্রায় ১ কোটি যুবক-যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। নির্বাচিত প্রাপকেরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন, যা সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভাতা পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছিল সরকারি বিবৃতিতে। তবে যারা ইতিমধ্যে সরকার পরিচালিত অন্য কোনও ভাতা বা আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা পান, তাঁরা ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় আসবেন না। যদিও শিক্ষাবিষয়ক স্কলারশিপ বা কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রীর মতো প্রকল্পের সুবিধাভোগীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

তাছাড়াও আজ গ্যাসের মূল্য বৃদ্ধির নিয়েও এদিন ধরনা মঞ্চ থেকেই সরব হলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ' আগামীকাল আন্তর্জাতিক নারী দিবসে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই। হাড়ি, কড়াই, খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল হবে'। বাড়ির মা বোনেদের কালো শাড়ি পরে রাস্তায় নামার অনুরোধ জানান তিনি। 

 

সম্পর্কিত সংবাদ