Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

স্বস্তিতে মোহনলাল

আদালতে স্বস্তি পেলেন মোহনলাল। ব্যক্তিগত সুরক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুক্রবার তাঁর পক্ষেই রায় দিয়েছে কোর্ট।

স্বস্তিতে মোহনলাল
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আদালতে স্বস্তি পেলেন মোহনলাল। ব্যক্তিগত সুরক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুক্রবার তাঁর পক্ষেই রায় দিয়েছে কোর্ট। এবার থেকে মোহনলালের অনুমতি ছাড়া তাঁর ছবি, ভিডিয়ো বা নাম ব্যবহার করা যাবে না। তা করা হলে, আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন অভিনেতা। এর আগে একাধিক তারকা এই পথে হেঁটেছেন। সেই তালিকায় ঐশ্বর্য রাই বচ্চন, হৃতিক রোশন, সলমন খান, শিল্পা শেট্টিরা রয়েছেন। সদ্য সোনাক্ষী সিনহাও আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তারকাদের ছবি ও ভিডিয়ো ভুয়ো তৈরির প্রবণতা বেড়েছে। তা রুখতে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে অভিনেতাদের। সে কারণেই আদালতের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। পার্সোনালিটি রাইট সংরক্ষণের আবেদন জানাতে হচ্ছে অভিনেতাদের। উল্লেখ্য, মোহনলালের পরের ছবি ‘দৃশ্যম ৩’ মুক্তি পাবে ২১ মে। তা ঘিরে দর্শকমহলে উন্মাদনাও তুঙ্গে। সম্প্রতি তাঁর ‘দৃশ্যম ২’ পুনরায় মুক্তি পেয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ