Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement

মোদির ভিডিয়ো হঠাৎ উধাও, ক্ষমা চাইল ফেসবুক

ভারতে ফেসবুক থেকে হঠাৎ উধাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেলফি ভিডিয়ো। নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে দেশজুড়ে ছাত্র আন্দোলনের মধ্যেই পড়ুয়াদের আশ্বস্ত করতে ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মোদি।

মোদির ভিডিয়ো হঠাৎ উধাও, ক্ষমা চাইল ফেসবুক
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতে ফেসবুক থেকে হঠাৎ উধাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেলফি ভিডিয়ো। নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে দেশজুড়ে ছাত্র আন্দোলনের মধ্যেই পড়ুয়াদের আশ্বস্ত করতে ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মোদি। গত ২৩ জুলাইয়ের ওই ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ গ্রহণের কথা জানান। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িয়ে কঠোর শাস্তি দিতে আইন ও বিশেষ আদালত গঠনের কথাও জানান। তাঁর এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু আচমকা সেই ভিডিয়োটি ব্লক হয়ে যাওয়ায় শোরগোল শুরু হয়। বিতর্কের মুখে ক্ষমা চায় মেটা। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ভুলবশত ওই কনটেন্ট সরানো হয়েছিল। তবে পরে তা ফিরিয়ে আনা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ