Bartaman Logo
১০ জুন, ২০২৬

কানাডার আমন্ত্রণ, জি-৭ সম্মেলনে যাচ্ছেন মোদি

কানাডায় আসন্ন জি-৭ সামিটে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কানাডার আমন্ত্রণ, জি-৭ সম্মেলনে যাচ্ছেন মোদি
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কানাডায় আসন্ন জি-৭ সামিটে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ পাঠিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুক্রবার এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘ফোনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণ পেয়ে আনন্দিত। সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানালাম। মাসের শেষে জি-৭ সামিটে আমন্ত্রণের জন্য ধন্যবাদ।’ তিনি লেখেন, ‘দুই দেশের গণতন্ত্র একে অপরকে সম্মান জানায়। পারস্পরিক বিশ্বাসের উপর ভর করেই নতুনভাবে কাজ শুরু করব। শীর্ষ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে মুখিয়ে রয়েছি।’ আগামী ১৫ থেকে ১৭ জুন কানাডায় বসতে চলেছে এই শীর্ষ সম্মেলন। আলোচনায় কেন্দ্রে থাকবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। প্রসঙ্গত, জাস্টিন ট্রুডোর আমলে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল। 

Advertisement

তবে ক্ষমতায় আসার পরেই 
ভারতকে কাছে টানার চেষ্টায় রয়েছেন কার্নি। এই পরিস্থিতিতে মোদির এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ