Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি সহজলভ্য করেছেন মোদি, দাবি অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারতে জ্বালানি অনেক বেশি সহজলভ্য হয়েছে। এই ভাষাতেই মোদি সরকারের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তোনি আলবানিজ।

জ্বালানি সহজলভ্য করেছেন মোদি,  দাবি অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারতে জ্বালানি অনেক বেশি সহজলভ্য হয়েছে। এই ভাষাতেই মোদি সরকারের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তোনি আলবানিজ। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে  অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, আগের থেকে অনেক বেশি ভারতবাসীর একেবারে হাতের কাছে জ্বালানি এনে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।  মানব সভ্যতার ইতিহাসে কখনও কোনো দেশ, সম্প্রদায় এই সাফল্য পায়নি। এজন্য মোদিকে সাধুবাদ জানাতেই হবে। মোদি জমানায় ভারত-অষ্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ