সংবাদদাতা, নাগরাকাটা: হাতি মৃত্যু ঠেকাতে জলপাইগুড়ি জেলার চাপরামারি জঙ্গলে উন্নতমানের এআই ডিভাইস স্থাপন করা হল। বনদপ্তর এবং রেলদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার এই আধুনিক আই এলিসেন্স লাইভ ডিভাইস বসানো হয়।
সংবাদদাতা, নাগরাকাটা: হাতি মৃত্যু ঠেকাতে জলপাইগুড়ি জেলার চাপরামারি জঙ্গলে উন্নতমানের এআই ডিভাইস স্থাপন করা হল। বনদপ্তর এবং রেলদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার এই আধুনিক আই এলিসেন্স লাইভ ডিভাইস বসানো হয়।
চাপরামারি জঙ্গলে রেলপথে ট্রেনের সঙ্গে সংঘর্ষে এর আগে বহু হাতি মারা গিয়েছে। কিছু বছর আগে একটি গর্ভবতী হাতিও একইভাবে মারা গিয়েছিল। তারপর থেকে বনদপ্তর বিভিন্ন বিভিন্ন আধুনিক ডিভাইস ব্যবহার করেছে। তারমধ্যে এই ডিভাইসও এবার নজরদারি করবে। ‘আই’ নামের এই ডিভাইসের মাধ্যমে হাতি রেললাইন পারাপারের সময় রেল এবং বনদপ্তরকে সতর্ক করবে। যদি হাতি রেললাইন বা তার পাশের এলাকায় চলে আসে, তাহলে এটি অটোমেটিকভাবে বনদপ্তর এবং রেলে এসএমএস পাঠিয়ে সতর্ক করে দেবে।
পাশাপাশি, ডিভাইসটি ক্যামেরার মাধ্যমে হাতি বা অন্য কোনও বন্যপ্রাণী রেললাইনের কাছে আসার বিষয়টিও ছবির মাধ্যমে রেকর্ড করে এবং সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে দেবে। এই ব্যাপারে উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি জানিয়েছেন, এ ধরনের ডিভাইস ১৮টি পয়েন্টে চাপরামারির হাতি করিডরে বসানো হয়েছে। এতে হাতির মৃত্যুর ঘটনা কমে আসবে বলে আশা করা যাচ্ছে। এর আগে, ২০২৩ সালে এই এলাকায় হাতি মারা যায়। ২০২২সালে প্রথম ডিভাইসটি চালু হওয়ার পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এবার পুরোপুরি হাতি মৃত্যুর সমস্যা সমাধান হবে মনে করা হচ্ছে।
পরিবেশপ্রেমী সঙ্গীতা আইয়ার এই প্রকল্পের ওপর নজরদারি রেখেছেন এবং ডিভাইসটির নির্মাণে অর্থ প্রদান করেছেন। অপরদিকে, কৌস্তুভ চৌধুরী, যিনি এই প্রজেক্টের সঙ্গে জড়িত, তিনি জানিয়েছেন, আগের ডিভাইস শুধুমাত্র রেল দপ্তরকে সিগন্যাল পাঠাত। নতুন ডিভাইসটি বনদপ্তরকেও সতর্ক করবে।