গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার, ডোমকল থানার পুলিশ হরুরপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। অভিযানে তাদের কাছ থেকে কার্তুজসহ দুটি আগ্নেয়াস্ত্র এবং একটি বাইক বাজেয়াপ্ত করে। ধৃতদের আদালতে পেশ করা হবে এবং এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।



