Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সাসপেন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক! বিষয়টিতে মন্তব্য করতে নারাজ কর্তৃপক্ষ

সমাবর্তনের আগেই সাসপেন্ড করা হল পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপককে।

সাসপেন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক! বিষয়টিতে মন্তব্য করতে নারাজ কর্তৃপক্ষ
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সমাবর্তনের আগেই সাসপেন্ড করা হল পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপককে। সময়মতো জবাব তলবের সন্তোষজনক উত্তর না মেলায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে। খবর বিশ্ববিদ্যালয় সূত্রে। যদিও এনিয়ে কোনোরকম মন্তব্য করতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

বেশ কিছুদিন ধরেই কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এক অধ্যাপককে ঘিরে বিতর্ক চলছিল। বিভিন্ন মহল থেকে তাঁর তপশিলি জাতির শংসাপত্র ভুয়ো বলে অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে সরব হতে দেখা যায় বিজেপির এসসি মোর্চাকেও। এই ইস্যুতে থানায় অভিযোগও দায়ের হয়। শুরু হয় তদন্ত। শেষমেশ গত ৩০ জুলাই কোচবিহার সদর মহকুমা শাসকের তরফে ওই অধ্যাপকের তপশিলি জাতির সংশাপত্র বাতিল করা হয়। এই ঘটনার একদিন পর ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের তরফে অধ্যাপকের জবাব তলব করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ১৫ দিনের মধ্যে তাঁকে জবাব তলবের উত্তর দিতে বলা হয়। কিন্তু একমাস পেরিয়ে গেলেও অধ্যাপক কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ৩১ আগষ্ট অধ্যাপককে সাসপেন্ড করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ