Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কাঁচরাপাড়া স্টেশন ও হাসপাতাল চত্বরে মক ড্রিল

যে কোনও ধরনের নাশকতা ঠেকাতে কাঁচরাপাড়ায় শহরের তিনটি জায়গায় মক ড্রিল অনুষ্ঠিত হল। কাঁচরাপাড়া ওয়ার্কশপ, রেল স্টেশন এবং রেল হাসপাতালে বুধবার সন্ধ্যায় মক ড্রিল সংঘটিত হয়।

কাঁচরাপাড়া স্টেশন ও হাসপাতাল চত্বরে মক ড্রিল
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: যে কোনও ধরনের নাশকতা ঠেকাতে কাঁচরাপাড়ায় শহরের তিনটি জায়গায় মক ড্রিল অনুষ্ঠিত হল। কাঁচরাপাড়া ওয়ার্কশপ, রেল স্টেশন এবং রেল হাসপাতালে বুধবার সন্ধ্যায় মক ড্রিল সংঘটিত হয়। আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে মোকাবিলা করবেন, মানুষকে কীভাবে সুরক্ষিত রাখা হবে তা নিয়েই এই মক ড্রিল। স্থানীয় পুলিস, সিআইএফ, আরপিএফ, কেন্দ্রীয় বাহিনী এবং এনডিআরএফ-এর উপস্থিতিতে এই মক ড্রিল হয়। যদিও এদিন শুরুতে প্রচুর পুলিস, রেল পুলিসের অস্ত্র হাতে দাপাদাপি দেখে ঘাবড়ে গিয়েছিলেন সাধারণ মানুষ। পরে মক ড্রিল হচ্ছে বুঝে শহরবাসীও অত্যন্ত উৎসাহের সঙ্গে এই মক ড্রিল দেখতে ভিড় জমান। কয়েক ঘণ্টা ধরে মক ড্রিল বা মহড়া চলে। নাগরিক সুরক্ষায় প্রশাসনের এহেন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের। এবিষয়ে আরপিএফ ইন্সপেক্টর জানিয়েছেন, নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ধরনের মহড়া করা হচ্ছে। বারাকপুর পুলিস কমিশনারেটের কর্তা জানিয়েছেন, প্রথমে কাঁচরাপাড়া দিয়ে শুরু হল, এবার কমিশনারেটের গুরুত্বপূর্ণ থানাগুলির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই ধরনের মক ড্রিল হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ