Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মাওবাদী বিকাশের যাবজ্জীবন সাজা  বহাল হাইকোর্টেও

মাওবাদী বিকাশের যাবজ্জীবন সাজা  বহাল হাইকোর্টেও
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১২ বছর আগে তৃণমূল সমর্থক এক শিক্ষককে অপহরণ করতে এসে তাঁর ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছিল। ওই ঘটনায় মাওবাদী নেতা বিকাশ মুর্মুর যাবজ্জীবন সাজার নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। ২০১২ সালের ওই ঘটনায় বিচার প্রক্রিয়া চলার পর ২০১৯ সালে ঝাড়গ্রাম আদালত বিকাশ মুর্মু ও হরেন মুর্মুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। নিম্ন আদালতের সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে বিকাশ। বেশ কয়েক দিন ধরে সেই আবেদনের শুনানি হয়। রায় ঘোষণার সময় আদালত জানিয়েছে, ঘটনার দিন  মাওবাদীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন ওই শিক্ষক। এরপর তাঁর ছেলেকে ডেকে বিকাশ জল চায়। বলে তেষ্টা পেয়েছে। জল চাওয়ায় বাধ্য হয়ে ঘরের বাইরে বেরয় শিক্ষকের ছেলে। তখন তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়। এই অপরাধ ক্ষমার অযোগ্য । তাই নিম্ন আদালতের রায়ই বহাল থাকবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ