Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলের খাবার খেয়ে অসুস্থ শতাধিক পড়ুয়া

প্রতিদিনের মতো সকলেই স্কুলে গিয়েছিল। অন্যান্য দিনের মতো স্কুলে যে খাবার দেওয়া হয় তাই খেয়েছিল তারা। আর তারপরেই শুরু হয় অসহ্য পেট ব্যথা এবং বমি।

স্কুলের খাবার খেয়ে অসুস্থ শতাধিক পড়ুয়া
  • ২৭ জুলাই, ২০২৬ ০৮:৫১
Prefer us on Google

অমরাবতী, ২৭জুলাই: প্রতিদিনের মতো সকলেই স্কুলে গিয়েছিল। অন্যান্য দিনের মতো স্কুলে যে খাবার দেওয়া হয় তাই খেয়েছিল তারা। আর তারপরেই শুরু হয় অসহ্য পেট ব্যথা এবং বমি। অসুস্থ হয়ে পড়ে তিনটি স্কুলের শতাধিক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতী জেলার ধরণীর তিনটি আবাসিক স্কুলে।

Advertisement

ধরণীর এই তিনটি স্কুলেই মূলত আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা পড়ে। একটি সেন্ট্রাল কিচেন থেকে সবকটি স্কুলে এই খাবার সরবরাহ করা হয়। প্রতিদিনের মতো সেখান থেকে এসেছিল খাবার। সেই খাবার খেয়েই প্রথমে একটি স্কুলের ৬৯ জন অসুস্থ হয়ে পড়ে। এরপর আরো দুটি আবাসিক স্কুলের মোট ৭০ জন পড়ুয়ার একই রকম উপসর্গ দেখা যায়। এরপরই তাদের ভর্তি করা হয় হাসপাতালে। 

ধরণীর আদিবাসী উন্নয়ন প্রকল্পের এক আধিকারিক সিদ্ধার্থ শুক্লা জানান, স্কুল গুলোতে খাবার সরবরাহকারী কেন্দ্রীয় রান্নাঘরের পরিচালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ পড়ুয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও ৩২ জন এখনো পর্যবেক্ষণে রয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ