Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

মোনার নতুন চ্যালেঞ্জ

মোনার নতুন চ্যালেঞ্জ
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
চরিত্রের জন্য নিজেকে তৈরি করার সময়টা খুব এনজয় করেন অভিনেত্রী মোনা সিং। শুধু বাহ্যিক পরিবর্তন নয়। মানসিক ভাবেও নিজেকে বদলে ফেলেন তিনি। দর্শকের পছন্দের ধারাবাহিক ‘জ্যাসসি জ্যায়সি কোই নেহি’র মোনা এখন অনেক পরিণত। শোনা যাচ্ছে, আসন্ন একটি সিরিজে অত্যন্ত শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। পাওয়ার প্যাক্টড পারফরম্যান্স দেওয়ার জন্য কীভাবে তৈরি হচ্ছেন? নাম প্রকাশে অনিচ্ছুক মোনার এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, ইদানীং মোনা নাকি নিজের পারফিউম বদলে ফেলেছেন। সফট মিউজিকের বদলে মোনার প্লে-লিস্টে এখন রয়েছে লাউড মিউজিক। ভরপুর অ্যাকশন অবতারে দেখা যাবে তাঁকে। যদিও এ নিয়ে মোনা এখনই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ।
Advertisement
সম্পর্কিত সংবাদ