সংবাদদাতা, আলিপুরদুয়ার: আমূল সংস্কার হবে আলিপুরদুয়ারের মনোজিত্ নাগ বাস টার্মিনাসের। রাজ্যের পরিবহণ দপ্তরের দেওয়া ৫০ লক্ষ টাকায় বসবে পেভার ব্লক। এই কাজের জন্য জেলা প্রশাসন টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে। পেভার ব্লক বসানোর কাজ সম্পূর্ণ হলে বেহাল টার্মিনাস চত্বরে নিত্যযাত্রী ও পরিবহণ কর্মীদের প্রতিবছর আর জল কাদার যন্ত্রণা ভোগ করতে হবে না।
Advertisement
এই ব্যাপারে জেলাশাসক আর বিমলা বলেন, পুরসভার বাস টার্মিনাস চত্বরে পেভার ব্লক বসাতে রাজ্য পরিবহণ দপ্তর থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এই কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়া শেষ করে ওয়ার্কঅর্ডার দেওয়া হবে।
শহরের শামুকতলা রোডের পাশে পুরসভা নিয়ন্ত্রিত জরাজীর্ণ মনোজিৎ নাগ টার্মিনাস থেকে জেলার বিভিন্ন রুটের বাসগুলি ছাড়ে। টার্মিনাসটি দীর্ঘদিন ধরে বেহাল। সংস্কার না হওয়ায় বর্ষায় অল্প বৃষ্টিতেই খানাখন্দে ভরা এই বাস টার্মিনাস চত্বর জল কাদায় থৈথৈ হয়। বাসে ওঠার সময় নাজেহাল হতে হয় যাত্রীদের।
পর্যাপ্ত আলো না থাকায় সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যায় টার্মিনাস চত্বর। যদিও পুরসভা কয়েকদিন আগে টার্মিনাস চত্বরে আলোর ব্যবস্থা করেছে। টার্মিনাসের যাত্রী শেডেরও বেহাল দশা। টিনের চালা ফুটো হয়ে যাওয়ায় বর্ষার সময় যাত্রীরা শেডের ভিতরে দাঁড়াতেই পারে না।
জেলাশাসক বলেন, আপাতত পরিবহণ দপ্তর থেকে বরাদ্দকৃত অর্থে টার্মিনাসে পেভার ব্লকই বসনো হবে। পরে আরও অর্থ বরাদ্দ হলে ধাপে ধাপে টার্মিনাসের অন্য কাজগুলি করা হবে।
এই প্রসঙ্গে পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, পুরসভার নিজস্ব তহবিল থেকে টার্মিনাসে এলইডি বাতি লাগানো হয়েছে। টার্মিনাসে জেলা প্রশাসন পেভার ব্লক বসানোর কাজ করবে। টার্মিনাসটির আরও সংস্কারে অর্থ চেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।শহরের শামুকতলা রোডের পাশে পুরসভা নিয়ন্ত্রিত জরাজীর্ণ মনোজিৎ নাগ টার্মিনাস থেকে জেলার বিভিন্ন রুটের বাসগুলি ছাড়ে। টার্মিনাসটি দীর্ঘদিন ধরে বেহাল। সংস্কার না হওয়ায় বর্ষায় অল্প বৃষ্টিতেই খানাখন্দে ভরা এই বাস টার্মিনাস চত্বর জল কাদায় থৈথৈ হয়। বাসে ওঠার সময় নাজেহাল হতে হয় যাত্রীদের।