Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে বন্ধ কার্টন ফ্যাক্টরি, বিপাকে ২৮ শ্রমিক

নোটিস ছাড়াই বন্ধ করে দেওয়া হল ফ্যাক্টরি। এতে কর্মহীন হয়ে পড়লেন শ্রমিকরা। কী কারণে ফ্যাক্টরি বন্ধ করা হল, তা জানেন না শ্রমিকরা। এমনই অভিযোগ তুলে সোমবার ফ্যাক্টরির গেটের সামনে ধর্না ও বিক্ষোভে শামিল হন শ্রমিকরা।

ময়নাগুড়িতে বন্ধ কার্টন ফ্যাক্টরি, বিপাকে ২৮ শ্রমিক
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: নোটিস ছাড়াই বন্ধ করে দেওয়া হল ফ্যাক্টরি। এতে কর্মহীন হয়ে পড়লেন শ্রমিকরা। কী কারণে ফ্যাক্টরি বন্ধ করা হল, তা জানেন না শ্রমিকরা। এমনই অভিযোগ তুলে সোমবার ফ্যাক্টরির গেটের সামনে ধর্না ও বিক্ষোভে শামিল হন শ্রমিকরা। ময়নাগুড়ি  ব্লকের উত্তর মাধবডাঙার একটি কার্টন ফ্যাক্টরিতে শ্রমিকদের বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়ায়। ফ্যাক্টরি না খোলা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলে শ্রমিকরা জানিয়েছেন। 
Advertisement
আন্দোলনকারীরা বলেন, আমরা ২৮ জন এই ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালাচ্ছি। হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হল। কর্তৃপক্ষ মেশিন রুম এবং অফিস ঘরে তালা দিয়ে দিয়েছে। আমাদের বেশকিছু পাওনাগণ্ডা রয়েছে। মিঠু রায় নামে এক শ্রমিক বলেন, দীর্ঘদিন ধরে কার্টন ফ্যাক্টরিতে কাজ করছি। বাড়িতে বৃদ্ধ বাবা-মা সহ স্ত্রী ও সন্তান রয়েছে। এভাবে আচমকা ফ্যাক্টরি বন্ধ হলে এখন কোথায় যাব? আরএক শ্রমিক চপলা মণ্ডল বলেন, ১১ বছর ধরে কাজ করছি এখানে। স্বামী অসুস্থ অবস্থায় বাড়িতে। কী করে চলবে এখন জানি না। 
এদিকে, ফ্যাক্টরির অন্যতম অংশীদার অলিপ সাহা বলেন, ফ্যাক্টরি অনকেদিন ধরেই ক্ষতির মুখে চলছে। এরপরেও কিছুদিন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। ব্যাঙ্ক থেকে লোন নেওয়া আছে। লোনের সুদের  টাকাও উঠছে না। তাই বন্ধ করে দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ