Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাঙ্কি টুপি পরে দোকানে চুরি

মাঙ্কি টুপির আড়ালে মুখ লুকিয়ে দোকান থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বাগডোগরায়। দোকানের সিসিটিভি ফুটেজে সেই প্রমাণ মিলেছে। দুষ্কৃতী জানালা ভেঙে দোকানে ঢোকে

মাঙ্কি টুপি পরে দোকানে চুরি
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: মাঙ্কি টুপির আড়ালে মুখ লুকিয়ে দোকান থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বাগডোগরায়। দোকানের সিসিটিভি ফুটেজে সেই প্রমাণ মিলেছে। দুষ্কৃতী জানালা ভেঙে দোকানে ঢোকে। এরপর সিসিক্যামেরা ভেঙে ফেলে। দোকানে থাকা কাঁসা, পিতল, স্টিলের বাসন ও নানা সামগ্রী নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার ভোরে বাগডোগরা স্টেশন মোড় সংলগ্ন একটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দোকান মালিক ধীমান আইচ বলেন, সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাই। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখি, জানালা ভাঙা। দোকানে থাকা বাসন, গ্যাসওভেন থেকে শুরু করে নানা সামগ্রী চুরি গিয়েছে। বাগডোগরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ