Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

মন্দিরার দক্ষিণ যাত্রা

মন্দিরার দক্ষিণ যাত্রা
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মন্দিরা বেদি। অভিনেত্রী হিসেবে প্রাথমিক জনপ্রিয়তা পেলেও পরে ধারাভাষ্যকার হিসেবে অনেক বেশি জনপ্রিয় হন তিনি। ফিটনেস ফ্রিক মন্দিরা চিরকালই অভিনয় ভালোবাসেন। সেই ভালোবাসা থেকেই ফের ফিরছেন অভিনয়ের ময়দানে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এবার নতুন ইনিংস শুরু করছেন মন্দিরা। ছবির নাম ‘আইডেনটিটি’। এটাই মালয়ালম ইন্ডাস্ট্রিতে মন্দিরার ডেবিউ ছবি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবি দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন তিনি। সেই ভালোলাগা থেকেই ফের শ্যুটিং ফ্লোরে ফিরছেন তিনি। এ প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘আমি প্রথমবার এত অন্যরকম চিত্রনাট্য শুনলাম। ফলে আমি এমন চরিত্র আগে করিনি। অন্য ভাষার ছবির থেকেও আমার কাছে চরিত্র গুরুত্বপূর্ণ। এখন দক্ষিণ ভারতীয় ছবি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলে। ফলে আমরা অনেক বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছতে পারব।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ