Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

মন্দিরে ব্রাত্য দলিতরা! জবাব তলব কমিশনের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে মন্দিরের উৎসবে ব্রাত্য দলিতরা! ঘটনাটি বনাসকাঁথা জেলার কল্যাণপুরা গ্রামের। জানা গিয়েছে, সেখানকার শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবে দলিতদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। হাজার চেষ্টা সত্ত্বেও বরফ গলেনি।

মন্দিরে ব্রাত্য দলিতরা! জবাব তলব কমিশনের
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
আমেদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে মন্দিরের উৎসবে ব্রাত্য দলিতরা! ঘটনাটি বনাসকাঁথা জেলার কল্যাণপুরা গ্রামের। জানা গিয়েছে, সেখানকার শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবে দলিতদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। হাজার চেষ্টা সত্ত্বেও বরফ গলেনি। এই ঘটনায় বনাসকাঁথার জেলাশাসক ও এসপির জবাব তলব করল জাতীয় তফশিলি জাতি কমিশন। আগামী তিনদিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। 
Advertisement
৮ থেকে ১০ ফেব্রুয়ারি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবের আয়োজন করা হয়েছিল। ১৬ জানুয়ারি কল্যাণপুরা গ্রামে যান গান্ধীনগরের বাসিন্দা ইন্দ্রজিৎ সিং সোধা। তখনই বৈষম্যের এই চিত্র দেখতে পান তিনি। ২৫ জানুয়ারি মন্দির কর্তৃপক্ষের প্রধান ভালাভাই দাহিয়ার সঙ্গে এবিষয় বৈঠক করেন ইন্দ্রভান বারট ও শঙ্করভাই প্যাটেল নামে দুই ব্যক্তি। বৈঠকে মন্দির কমিটির সঙ্গে আলোচনার আশ্বাস দেন দাহিয়া। অভিযোগ, বারবার অনুরোধ জানানো সত্ত্বেও দাহিয়া কিছুই করেননি। অবশেষে ৯ ফেব্রুয়ারি এবিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী, ন্যায়বিচারমন্ত্রী ও তফশিলি জাতি সংক্রান্ত জাতীয় কমিশনকে এবিষয় স্মারকলিপি দেন ইন্দ্রভান। তারপরেই জেলা প্রশাসনের কাছে এহেন বৈষম্যমূলক আচরণের জবাব তলব করে কমিশন।
Advertisement
সম্পর্কিত সংবাদ