Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মণ্ডল সভাপতি নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার বিজেপিতে

মণ্ডল সভাপতি নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার বিজেপিতে
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: বিজেপির পাঁচ নম্বর মণ্ডল সভাপতির নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি পাথরপ্রতিমায়। বুধবার রাতে পাথরপ্রতিমার পাঁচ নম্বর মণ্ডল সভাপতির নির্বাচন ছিল। সেজন্য চারজন প্রার্থীর নাম ঠিক করা হয়। কিন্তু প্রদীপ দাসের নাম ঘোষণা হতেই বিজেপি কর্মীদের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে যায়। উপস্থিত বিজেপি কর্মীরা বাদানুবাদে জড়িয়ে পড়েন। চেয়ারও ছোঁড়াছুঁড়ি হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, গ্রামীণ এলাকায় দলীয় সংগঠনকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে এই মণ্ডল সভাপতিকে পরিবর্তন করার দাবি তোলেন তাঁরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ