মুম্বই, ১৬ ফেব্রুয়ারি: বেশ কিছু মাস আগেই শেষ হয়েছে নিলাম। কিন্তু তারপর আচমকা মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তন। দলে যোগ দিলেন তারকা আফগান বোলার মুজিব উর রহমান। জানা গিয়েছে, অপর এক অফগান বোলার আল্লাহ ঘাজানফার চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গাতেই খেলবেন মুজিব। জিম্বাবোয়ে সফরে গিয়ে শিরদাঁড়ায় গুরুতর চোট পান ঘাজানফার। এর জেরে অন্তত চার মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। এবার নিলামে ৪.৮০ কোটি টাকায় ঘাজানফারকে কেনে মুম্বই। গতবার কলকাতা নাইট রাইডার্সে ছিলেন এই আফগান বোলার। কিন্তু খেলার সুযোগ সেভাবে পাননি। এবার মুম্বই তাঁকে কিনলেও চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি। আজ, রবিবার সরকারিভাবে এই ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স কতৃপক্ষ। আইপিএলে আগেও খেলেছেন মুজিব। পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদের মতো দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।



