Bartaman Logo
২৭ মে, ২০২৬

মুম্বইয়ে ৪ বছরের শিশুকে পিষে দিল বেপরোয়া গাড়ি

মুম্বইয়ে ৪ বছরের শিশুকে পিষে দিল বেপরোয়া গাড়ি
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: পুনের পোরশে কাণ্ডের স্মৃতি এখনও তাজা। এরইমাঝে শনিবার এক চার বছরের শিশুকে পিষে দিল বেপরোয়া গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। মুম্বইয়ের ওয়াডালার আম্বেদকর কলেজ এলাকার ঘটনায় ঘাতক গাড়ির চালকের আসনে ছিলেন এক তরুণ।  সন্দীপ গোলে নামে ১৯ বছরের ওই চালককে গ্রেপ্তার করেছে পুলিস। তিনি মদ্যপ অবস্থায় ছিল কিনা, তা খতিয়ে দেখা হয়েছে।  মৃত শিশুর বাবা পেশায় দিনমজুর। তাঁদের পরিবার ফুটপাতেই থাকত।  পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিলে পার্লের বাসিন্দা সন্দীপ অত্যন্ত দ্রুত গতিতে ও বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। এরমধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি পিষে দেয় আয়ুষ নামে শিশুকে।ছেোট্ট ছেলেটি ওই সময় ফুটপাতের সামনে খেলছিল। স্থানীয়রা চালককে ধরে পুলিসে খবর দেয়।পরে তাকে গ্রেপ্তার করা হয়। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তার তদন্ত শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি চালকের মেডিক্যাল পরীক্ষাও করা হচ্ছে ।  প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে পুনেতে দুই ইঞ্জিনিয়ারকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে এক কিশোরের বিরুদ্ধে। সেই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ