বিচ্ছেদের সুর বলি পাড়ায়। প্রেম ভেঙে গেল অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের। ফরাসি ব্যবসায়ী সিরিল আউক্সেনফানসের সঙ্গে সম্পর্কে ছিলেন নায়িকা। সদ্য এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তিনি। আপাতত তিনি ‘সিঙ্গল’। অভিনেত্রীর উপলব্ধি, বর্তমানে যোগ্য পুরুষের বড় অভাব রয়েছে। দিল্লির একজন পাইলটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মল্লিকা। যদিও পরবর্তীতে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। ফরাসি ব্যবসায়ীর সঙ্গে তাঁর প্রেমের বিষয়টি ইন্ডাস্ট্রির সকলেই জানতেন। ২০১৭ সালে সেই সম্পর্কের শুরু। তবে আচমকা কেন তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন, তা অবশ্য খোলসা করেননি নায়িকা।