Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

মিলল জামিন

মিলল জামিন
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
করোনাকালে মুম্বইয়ের পরিযায়ী শ্রমিকদের খিচুড়ি বিতরণে আর্থিক তছরুপের মামলায় স্বস্তি শিবসেনা (উদ্ধব) নেতা সুরজ চৌহানের। তাঁকে জামিন দিল বম্বে হাইকোর্ট। বিচারপতি মিলিন্দ যাদবের পর্যবেক্ষণ, ‘অদূর ভবিষ্যতে এই মামলা শেষ হওয়ার সম্ভাবনা নেই।’ এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন সুরজ। তাই তাঁর আবেদন মঞ্জুর করে জামিন দেন বিচারপতি। মুম্বই পুলিসের ইকোনমিক অফেন্সের উইং যুবসেনার কোর কমিটির সদস্য সুরজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। গত বছর জানুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ