Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

মালদহের ৭ হাজার স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ ৯০৫ কোটি

স্বনির্ভর গোষ্ঠী তৈরি ও সাফল্যের ক্ষেত্রে রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ জেলা। আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনে মালদহে এসে একথা জানালেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বুধবার মালদহ কলেজ ময়দানে এই মেলার উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া সহ প্রশাসনের আধিকারিকরা হাজির ছিলেন।

মালদহের ৭ হাজার স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ ৯০৫ কোটি
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: স্বনির্ভর গোষ্ঠী তৈরি ও সাফল্যের ক্ষেত্রে রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ জেলা। আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনে মালদহে এসে একথা জানালেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বুধবার মালদহ কলেজ ময়দানে এই মেলার উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া সহ প্রশাসনের আধিকারিকরা হাজির ছিলেন।
Advertisement
মালদহ জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলির কর্মদক্ষতার উচ্ছ্বসিত প্রশংসা করেন বেচারাম মান্না। তিনি বলেন, মালদহে প্রায় সাত হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সেগুলির সিংহভাগই চালাচ্ছেন মহিলারা। তাঁদের জন্য শুধু মালদহে বরাদ্দ হয়েছে ৯০৫ কোটি টাকা। একেকটি স্বনির্ভর গোষ্ঠী ৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়ে পরিশোধও করছেন। একই সঙ্গে মন্ত্রী বলেন, মালদহের ৭ লক্ষ ৩০ হাজার ২৫৬ জন পড়ুয়ার স্কুলের পোশাক বানিয়ে নজির গড়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ