Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে জোড়া দুর্ঘটনা, হত ৪, জখম আরও ৪

মালদহে জোড়া দুর্ঘটনা, হত ৪, জখম আরও ৪
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, গাজোল: মালদহে জোড়া দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। জখম আরও চার। আজ, বৃহস্পতিবার ভোরে ৫১২ নম্বর জাতীয় সড়কে মালদহের গাজোলে কুলিপুকুর এলাকায় যাত্রীবাহী টোটোকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। সেই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় আরও এক জনকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রী সহ টোটোটি দেওতলা থেকে গাজোল সদরের কিষাণ মান্ডিতে যাচ্ছিল। ওই সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি টোটোটিকে ধাক্কা মারে। যার ফলে ঘটে দুর্ঘটনাটি অন্যদিকে ১২ নম্বর জাতীয় সড়কে পুরাতন মালদহের নারায়ণপুরে একটি বারো চাকার পাথর বোঝাই লরি ধাক্কা মারে আর্থমুভারকে। যার ফলে আর্থমুভারটি নয়ানজুলিতে পড়ে যায়। এই ঘটনায় দু'জন জখম হয়। ঘাতক লরিটি দ্রুত গতিতে যেতে গিয়ে কিছুটা দূরে ফের দুর্ঘটনা ঘটায়। একটি গাড়ির শোরুমের সামনে ধাক্কা মারে সেটি। যার ফলে ওই শোরুমের কর্তব্যরত এক রক্ষীর মৃত্যু হয়েছে বলে খবর পুলিস সূত্রে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ