Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মিলছে না জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, একাধিক কাজ বন্ধ: অতীন

মিলছে না জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, একাধিক কাজ বন্ধ: অতীন
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা গত কয়েক মাস ধরে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিনে একথা জানালেন কলকাতার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্যবিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। তিনি বলেন, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র একটি নির্দিষ্ট রংয়ের করতে হবে– কেন্দ্রের তরফে তেমনই নির্দেশ এসেছিল। কিন্তু পুরসভা জানিয়ে দিয়েছে, এভাবে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রের রং বদল করা সম্ভব নয়। তাই টাকাও মিলছে না।
Advertisement
সম্প্রতি, ‘বর্তমান’-এ খবরে প্রকাশিত হয়, জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ অর্থ না মেলায় পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি চালাতে সমস্যা হচ্ছে। পুরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা নিজেদের পকেটের টাকা খরচ করে ওইসব কেন্দ্রের দৈনন্দিন খরচ সামলাচ্ছেন। এদিন ডেপুটি মেয়র বলেন, কেন্দ্রীয় সরকারের তরফে স্বাস্থ্য মিশনের টাকা আসছে না। ফলে স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন কর্মসূচি বন্ধ হয়ে রয়েছে। আপাতত রাজ্যের স্বাস্থ্য মিশনের টাকায় অন্যান্য কাজগুলি চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ