Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মালবাজারে নৌশাদের বৈঠক

সোমবার দুপুরে মালবাজার বাসস্ট্যান্ড লাগোয়া একটি বেসরকারি লজে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের সামাজিক সংগঠনের নেতাদের নিয়ে আলোচনায় বসলেন ভাঙরের বিধায়ক তথা আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকী।

মালবাজারে নৌশাদের বৈঠক
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালবাজার: সোমবার দুপুরে মালবাজার বাসস্ট্যান্ড লাগোয়া একটি বেসরকারি লজে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের সামাজিক সংগঠনের নেতাদের নিয়ে আলোচনায় বসলেন ভাঙরের বিধায়ক তথা আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকী। প্রায় চার ঘণ্টার বৈঠকে ডুয়ার্সের চা বাগানের সমস্যার কথা তুলে ধরেন আদিবাসী নেতা রাজেশ লাকড়া। চা বাগানের ৩০ শতাংশ জমি শিল্পপতিদের দেওয়ার বিষয়ে আলোচনা হয় নৌশাদের সঙ্গে। শ্রমিক নেতারা এই বিষয়ে বিধানসভায় দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করেন। চা শ্রমিকদের মজুরি নিয়ে সরকারের পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নৌশাদ। বলেন, রাজ্য সরকারের এই সমস্ত খামতি আমি বিধানসভায় তুলে ধরব। চা বাগানের শ্রমিকদের লড়াইয়ে আমিও তাদের পাশে থাকব।  বেআইনিভাবে যে সমস্ত জাল নথির চক্র চলছে, তার বিরুদ্ধে আমি বিধানসভায় প্রতিবাদ জানাব। এদিন রাজেশ লাকড়া ছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী গ্রাম সভার সভাপতি চন্দন লোহার, রঞ্জিত তির্কী, নেহ ইন্দুয়ার, ধনরাজ টিগ্গা, মহেন্দর লোহার সহ অনান্যরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ