ঢাকা ও নয়াদিল্লি: মন্দিরে চলছিল কীর্তন, আর সেই উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। কোনও বাহুল্য নয়, অত্যন্ত সাধারণভাবেই চলছিল ঈশ্বর ভজনা। কিন্তু সেখানেও বাধা। মৌলবাদীদের হুমকিতে বন্ধ করে দিতে হল ধর্মীয় অনুষ্ঠান। দেশে থাকতে হলে কীর্তন করা যাবে না—এমনই ‘ফতোয়া’ জারি হল ‘সন্ন্যাসী বিদ্রোহের আঁতুড়ঘর’ বাংলাদেশের রংপুরে! স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অস্ত্র নিয়ে মন্দিরে হানা দিয়েছিল মৌলবাদীরা। তাদের ‘তাণ্ডবে’ উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। গত সপ্তাহের শেষেই পদ্মাপারে আক্রান্ত হয়েছিল চারটি মন্দির। খুন হন এক পুরোহিতও। তারপর মঙ্গলবার কীর্তনে নিষেধাজ্ঞা! এরমধ্যেই মাদারিপুরে একটি কালীমন্দিরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। তালা ভেঙে ঢুকে প্রতিমার অলঙ্কার ও দানপাত্রের টাকা লুট করে দুষ্কৃতীরা। পর পর এমন ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার। নোবেলজয়ী প্রধান উপদেষ্টা একমাস ধরে বলে চলেছেন, ‘বাংলাদেশে হিন্দুরা বর্তমানে ভালো রয়েছেন।’ প্রশ্নের মুখে পড়েছে সেই দাবি।
Advertisement
জানা গিয়েছে, এদিন রংপুরের তাজহাটে শীতলা মন্দিরে কীর্তনের আয়োজন করা হয়েছিল। হঠাত্ই সেখানে হাজির হয় একদল ব্যক্তি। কেন কীর্তন চলছে, তা নিয়ে রীতিমতো হুমকি দিতে শুরু করে তারা। অবিলম্বে সব কিছু বন্ধ করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়। মন্দিরে উপস্থিত অনেকে পাল্টা প্রশ্ন তোলেন, কোনও কারণ ছাড়া কেন অনুষ্ঠান বন্ধ করা হচ্ছে? তাতে অবশ্য লাভ হয়নি। শেষ পর্যন্ত বন্ধই হয়ে যায় ওই মন্দিরের কীর্তন। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে উদ্বেগ জানিয়ে সোমবারই ইউনুসকে ফোন করেছিলেন আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। তাঁকে সংখ্যালঘুদের অধিকার রক্ষার আশ্বাস দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তার ২৪ ঘণ্টার মধ্যে রংপুরের এই ঘটনা। ফলে সংখ্যালঘুদের রক্ষায় সরকারের সদিচ্ছা নিয়েই সংশয় চরমে।
শেখ হাসিনাকে ফেরত চেয়ে সোমবারই ভারতকে সরাসরি কূটনৈতিক বার্তা দিয়েছিল ঢাকা। তার একদিনের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে খুনের মামলা দায়ের করতে আদালতে আবেদন জানানো হয়েছে। হাসিনা বিরোধী আন্দোলন চলাকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাভেদ নামে এক বন্দিকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। তাকে খুনের অভিযোগে হাসিনা, জেল সুপার সুভাষকুমার ঘোষ সহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করতে চান জাভেদের ভাই। তিনিও কারাগারে বন্দি অবস্থায় আহত হয়েছিলেন। তাঁর আর্জির প্রেক্ষিতে কেরানিগঞ্জ থানাকে পাঁচদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে ঢাকার একটি আদালত। এছাড়াও হাসিনার বিরুদ্ধে লাগাতার চাপ বজায় রাখতে চাইছে ইউনুস সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এব্যাপারে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এদিন কমিশনের তরফে আটটি প্রকল্পে দুর্নীতির তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।
একদিকে যখন এমন পরিস্থিতি, তার মধ্যেও ফাঁসির আসামিদের মুক্তির বিরাম নেই। ২০০৪ সালে গ্রেনেড হামলায় হত্যার চেষ্টা করা হয়েছিল হাসিনাকে। সেই মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সহ সব অভিযুক্তকে আগেই মুক্তি দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। এদিন সেই মামলায় ১৭ বছর পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী আবদুস সালাম ওরফে পিন্টু। ফাঁসির সাজাপ্রাপ্ত পিন্টুর মুক্তি উপলক্ষ্যে টাঙ্গাইলে মিছিল বের করে বিএনপি। চলে মিষ্টিমুখও।