সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির খাগড়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় জলের সমস্যার দীর্ঘদিনের। অবশেষে সেই সমস্যার সমাধান করলেন পুরসভার নির্দল কাউন্সিলর তুহিনক্রান্তি চৌধুরী। জানা গিয়েছে, খাগড়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নেতাজিপাড়ায় দীর্ঘদিন ধরেই জলের সমস্যা রয়েছে। সেই খবর পেয়েই ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন কাউন্সিলর তুহিনকান্তি। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, বাড়ি বাড়ি সরকারি কল রয়েছে ঠিকই। কিন্তু সেটা দিয়ে জলই পড়ে না। এমনকী পুরো এলাকায় একটিমাত্রই টাইমকল রয়েছে। কিন্তু অদ্ভূতভাবেই সেটা দিয়েও জল পড়ে না! এর ফলে গরমে আমাদের বিরাট সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। কিন্তু বিধায়কের উদ্যোগে দীর্ঘদিনের সেই সমস্যার সমাধান সম্ভবপর হয়েছে। এর জন্য আমরা পুরসভাকে ধন্যবাদ জানাচ্ছি।



