Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মেডিকেলের ইমার্জেন্সিতে দীর্ঘক্ষণ নেই চিকিৎসক! ক্ষুব্ধ রোগীর পরিজনেরা

জলপাইগুড়ি মেডিকেলের ইমার্জেন্সিতে এক ঘন্টারও বেশি সময় ধরে কোনো চিকিৎসক না থাকার অভিযোগ।

মেডিকেলের ইমার্জেন্সিতে দীর্ঘক্ষণ নেই চিকিৎসক! ক্ষুব্ধ রোগীর পরিজনেরা
  • ১৯ আগস্ট, ২০২৬ ১১:৪০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি মেডিকেলের ইমার্জেন্সিতে এক ঘন্টারও বেশি সময় ধরে কোনো চিকিৎসক না থাকার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্বরে। আজ, বুধবার সকাল ৮টা থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত হাসপাতালের ইমার্জেন্সিতে কোনো চিকিৎসক ছিলেন না বলে অভিযোগ রোগী এবং তাঁদের পরিজনদের। তাঁদের দাবি, ওই সময় ওয়ার্ড মাস্টারেরও দেখা মেলেনি। ফলে গুরুতর অসুস্থ রোগীরা ইমার্জেন্সির সামনে বসে থাকলেও দীর্ঘক্ষণ তাঁদের কোনো চিকিৎসাই হয়নি। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়-পরিজনরা। তবে এই বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এখনও পর্যন্ত কোনোরকম মন্তব্য করতে চায়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ