Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

জেরার মাঝেই অসুস্থ বিধায়ক পরেশরাম, ভরতি হাসপাতালে

সিআইডির জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সোমবারই তিনি ভবানীভবনে হাজিরা দিয়েছিলেন।

জেরার মাঝেই অসুস্থ বিধায়ক পরেশরাম, ভরতি হাসপাতালে
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিআইডির জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সোমবারই তিনি ভবানীভবনে হাজিরা দিয়েছিলেন। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

Advertisement

দু’বার তলবের পর সোমবার ভবানী ভবনে হাজিরা দেন বিধায়ক পরেশরাম দাস। তার আগে তিনি সকালে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লেখেন, আলবিদা ক্যানিং। ফিরে দেখা হবে। কথা হবে। এই জল্পনার মাঝেই তিনি সকাল ১১টা নাগাদ হাজির হন ভবানী ভবনে। পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে জিজ্ঞাসাবাদ চলাকালীন বিকেল সাড়ে ৪টে নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট অনুভব করায় তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভরতি করা হয়। সুস্থ হওয়ার পর তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ