ফের বিপুল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, আটক ট্রাকচালক
  • ১০ নভেম্বর, ২০২৬ ১০:৫৯
Prefer us on Google

মাথাভাঙা ২ নম্বর ব্লকের ঘোকসাডাঙার হিমঘর চৌপথীর জাতীয় সড়কে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করলো পুলিশ। এদিন ফালাকাটা থেকে কোচবিহারগামী একটি ট্রাক আটক করেন পুলিশকর্মীরা। তল্লাশি চালানোর পর বিস্কুটের কার্টুনে রাখা ২৪ হাজার ৬৯৩টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল উদ্ধার হয়। উদ্ধার কাফ সিরাপের বাজারমূল্য প্রায় ৫৬ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে।

Advertisement