Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়িতে ভায়বহ আগুন! অগ্নিদগ্ধ বিধায়ক বাইরন বিশ্বাস

বিধায়কের বাড়িতে ভয়াবহ আগুন! সামশেরগঞ্জের বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। আজ, শনিবার তাঁর বাড়িতে আগুন লাগে।

বাড়িতে ভায়বহ আগুন! অগ্নিদগ্ধ বিধায়ক বাইরন বিশ্বাস
  • ৩ অক্টোবর, ২০২৬ ১৩:৪৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিধায়কের বাড়িতে ভয়াবহ আগুন! সামশেরগঞ্জের বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। আজ, শনিবার তাঁর বাড়িতে আগুন লাগে। সেই আগুনেই অগ্নিদগ্ধ হয়েছেন বাইরন। ডেমোক্রেটিক তৃণমূলের বিধায়ক বাইরন। কী করে তাঁর বাড়িতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়রা জানাচ্ছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

সকালে ডাকবাংলো এলাকায় তাঁর বাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ধুলিয়ানে একবারে রাস্তার উপরেই বাড়ি বাইরন বিশ্বাসের। গলগল করে ধোঁয়া বের হচ্ছে দেখতে পেয়ে স্থানীরা ছুটে আসেন। তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় বিধায়ককে। সেখান থেকে তাঁকে স্থানীয় এক বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ধুলিয়ানের বাড়িতেই বিড়ির ব্যবসা রয়েছে বাইরন বিশ্বাসের। সেই বাড়িতেই আগুন লাগে আজ সকালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে বাইরন নিজে আগুন লাগিয়েছেন নাকি অন্য কেউ বাড়িতে আগুন লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।  রাজনৈতিক বা অন্য কোনো কারণ নেই বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খোঁজ নেব, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও কংগ্রেস নেতা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন,‘বাইরনকে আমি খুব স্নেহ করি। ও খুব ভালো মনের ছেলে। আমি খুবই চিন্তিত। প্রয়োজনে আমি যাব ওকে দেখতে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ