Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা, বাংলাদেশের ঘটনায় নিন্দার ঝড়

বাংলাদেশ থেকে কি মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার চেষ্টা হচ্ছে? তত্ত্বাবধায়ক সরকারের একাধিক পদক্ষেপে এই প্রশ্ন আগেই উঠেছিল। এবার মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরানোর মতো ন্যক্করজনক ঘটনারও সাক্ষী থাকল বাংলাদেশ।

মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা, বাংলাদেশের ঘটনায় নিন্দার ঝড়
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ঢাকা: বাংলাদেশ থেকে কি মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার চেষ্টা হচ্ছে? তত্ত্বাবধায়ক সরকারের একাধিক পদক্ষেপে এই প্রশ্ন আগেই উঠেছিল। এবার মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরানোর মতো ন্যক্করজনক ঘটনারও সাক্ষী থাকল বাংলাদেশ। অভিযোগের তির জামাত-শিবিরের দিকে। এখানেই শেষ নয়, কুমিল্লার ওই ঘটনায় মুক্তিযোদ্ধার পরিবারকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেয় হামলাকারীরা। মুক্তিযোদ্ধাকে হেনস্তার ভিডিও (সত্যতা যাচাই করেনি বর্তমান) প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশে। ঘটনার নিন্দা করেছে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের দপ্তরও। তবে প্রধান উপদেষ্টার দপ্তর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আতঙ্কে বাড়ি ছেড়ে চলে গিয়েছে ওই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। ঘটনার প্রতিবাদে মিছিল করেছে বিএনপি।
Advertisement
রবিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭৮ বছর বয়সি ওই মুক্তিযোদ্ধার নাম আবদুল হাই ওরফে কানু। রাজনৈতিক কারণে আট বছর ঘরছাড়া ছিলেন তিনি। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। ররিবার দুপুরে জামাত-শিবিরের একদল লোক তাঁর বাড়িতে হামলা চালায়। কানুকে জোর করে কাছের স্কুলের মাঠে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়। তার সঙ্গে চলে শারীরিক হেনস্তা। কানু বারবার তাঁকে ছেড়ে দেওয়ার কথা বললেও হামলাকারীরা সেকথা কানে তোলেনি। অভিযুক্তরাই সেই ভিডিও সমাজমাধ্যমে আপলোড করে। এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন কানু। তাঁকে ফেনির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে শুয়েই তাঁর প্রশ্ন, ‘কার জন্য দেশ স্বাধীন করেছিলাম? এভাবে জুতোর মালা পরার জন্য নিশ্চয়ই নয়।’ এলাকা ছাড়ার আগে কানুর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, থানায় গেলেও পুলিস অভিযু্ক্তদের নামে অভিযোগ নিতে চায়নি। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেনি জামাত-শিবির। তারাও অভিযুক্তদের শাস্তির দাবি করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ