মানহানির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী আতিশীকে তলব করেছিল নিম্ন আদালত। মঙ্গলবার সেই নির্দেশ খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। গতবছর এপ্রিলে লোকসভা ভোটের সময় আতিশী দাবি করেন, তাঁকে ও তাঁর দলের নেতাদের বিজেপিতে যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছে। রাজি না হলে ইডি দিয়ে গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয়। আতিশীর এই মন্তব্যের জেরে আদালতে মামলা দায়ের করেন বিজেপি নেতা প্রবীণ শঙ্কর কাপুর। এরপর আতিশীকে তলব করেছিল নিম্ন আদালত। এদিন তা খারিজ করে বিচারক জানান, আপনেত্রীর মন্তব্য সামগ্রিকভাবে একটি দলের বিরুদ্ধে, কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়।



