নয়াদিল্লি, ২৫ জুলাই: শিক্ষা মন্ত্রক থেকে সরানো হতে পারে ধর্মেন্দ্র প্রধানকে। তবে তাঁর মন্ত্রিত্ব যাবে না। বদলি করা হতে পারে অন্য কোনও দায়িত্বে। শনিবার এমনই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
নয়াদিল্লি, ২৫ জুলাই: শিক্ষা মন্ত্রক থেকে সরানো হতে পারে ধর্মেন্দ্র প্রধানকে। তবে তাঁর মন্ত্রিত্ব যাবে না। বদলি করা হতে পারে অন্য কোনও দায়িত্বে। শনিবার এমনই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে প্রধানের ইস্তফার দাবিতে প্রথম থেকে সরব আন্দোলনকারীরা। এই দাবি না মানা হলে আলোচনা অনর্থক বলে আজ বিকেলের তৃতীয় দফার বৈঠকের আগে সাফ জানিয়ে দিয়েছেন ককরোচ জনতা পার্টি নেতৃত্ব। যদিও এখনও পর্যন্ত যা ইঙ্গিত মিলেছে তা থেকে স্পষ্ট যে প্রবল চাপের মুখে এখনও প্রধানের পাশেই সরকার। ফলে তাঁর ইস্তফা বা অপসারণের কোনও প্রশ্নই আসছে না।
এদিন রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনকারী ছাত্র নেতৃত্ব। পরে তাঁদের পাশে নিয়েই ১০ জনপথের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল। তিনি বলেন, ‘দুর্নীতিগ্রস্ত, অযোগ্য ও লক্ষ্যভ্রষ্ট শিক্ষামন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। এটাই সবার প্রথম দাবি।’ তাঁর সংযোজন, ‘অনেকে বলছেন’ প্রধানকে অপসারণ করার পরিবর্তে অন্য কোনও মন্ত্রকে সরানো নিয়ে মোদি ক্যাবিনেটে আলোচনা চলছে। ‘এমন হলে দেশের পড়ুয়ারা তা কোনোভাবেই মেনে নেবেন না। এমনকি কারও কাছেই তা গ্রহণযোগ্য নয়’ বলে যোগ করেন তিনি।