Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

শেষরক্ষা হল না, মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেপ্তার

মহারাষ্ট্র টেট পরীক্ষা প্রশ্নফাঁস কাণ্ডে বড়ো সাফল্য পেল পুলিশ

শেষরক্ষা হল না, মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেপ্তার
  • ২৫ জুলাই, ২০২৬ ১০:২৮
Prefer us on Google

মহারাষ্ট্র , ২৫ জুলাই: মহারাষ্ট্র টেট পরীক্ষা প্রশ্নফাঁস কাণ্ডে বড়ো সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার থাকার পর অবশেষে ধরা পড়ল এই ঘটনার অন্যতম মূল মাস্টারমাইন্ড বিজেন্দ্র গুপ্তা। বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। পুলিশের জালে ধরা পড়েছে আরও এক অভিযুক্ত।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রে টেট পরীক্ষা প্রশ্নফাঁসের এই মাস্টারমাইন্ড দেশজুড়ে একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত আছে বলে অভিযোগ। মহারাষ্ট্র পুলিশের একাধিক অভিযানের পরও এতদিন তিনি গ্রেপ্তার থেকে এড়িয়ে গিয়েছিলেন। এর আগে এই মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশের তরফে।  যার মধ্যে ছিলেন বিজেন্দ্র গুপ্তার স্ত্রী। এরপর একাধিক অভিযান চালিয়ে আজ বড়ো সাফল্য পেল পুলিশ। প্রাথমিক তদন্তের পর তদন্তকারী দল জানিয়েছে, ভারতজুড়ে একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গুপ্তা একটি অন্যতম ভূমিকা পালন করেছিলেন।  
তদন্তকারীরা আরও জানান,, ধৃত বিজেন্দ্র গুপ্তকে ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্রে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সেইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় অন্যান্য প্রশ্নফাঁস চক্রের সঙ্গে তাঁর যোগসূত্র এবং আরও কে কে এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখছেন তাঁরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ