Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

মুখ খুললেন মমতা

মুখ খুললেন মমতা
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
‘করণ অর্জুন’ সহ একাধিক হিন্দি ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রী মমতা কুলকার্নিকে। ২০০০ সালে দেশ ছাড়েন অভিনেত্রী। ফের দেশে ফিরলেন ২৫ বছর পর। কুম্ভ মেলায় নাকি যোগ দেবেন নায়িকা। ২০১৬ সালে মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। সদ্য এই ঘটনা নিয়ে মুখ খোলেন মমতা। বলেন, ‘কী কারণে এই কেসের সঙ্গে আমাকে জড়ানো হয়েছিল, আমি সত্যি জানি না। যে ব্যক্তির সঙ্গে আমাকে জড়িয়ে এই মামলায় যুক্ত করা হয়েছিল, তাঁকে আমি চিনি। কিন্তু তিনি কার সঙ্গে মিটিং করছেন বা কথা বলছেন, তা আমার জানার কথা নয়। কোর্টও আমাকে ক্লিনচিট দিয়েছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ